বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভোর থেকে ছেড়ে গেছে ৭টি ট্রেন

ট্রেন ধর্মঘট প্রত্যাহার: চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু

মো. মহিউদ্দিন

রেলওয়ের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ার পর আজ বুধবার ভোর থেকে চট্টগ্রামসহ সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফরা গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

এর আগে রেলপথ উপদেষ্টার সঙ্গে শ্রমিকনেতা ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে রানিং স্টাফদের দাবিদাওয়া ও কর্মবিরতি নিয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের বৈঠক হয়।

পরে রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন বুধবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আমাদের বিষয়টি সমাধান করবেন। আগে আমরা যেসব সুবিধা পেয়েছি, সেসব বহাল থাকবে। আমরা এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার প্রত্যাহার করে নিলাম।

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ার পর আজ বুধবার ভোর থেকে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার। তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম স্টেশন থেকে ভোর ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে চট্টলা এক্সপ্রেস৷ সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায় কক্সবাজার স্পেশাল। সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস৷ ৭টা ৪০ মিনিটে ছেড়ে গেছে সাগরিকা এক্সপ্রেস, সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেস। সকাল ৯টা ১৫ নিমিটে ছেড়ে গেছে বিজয় এক্সপ্রেস। ১০টায় কর্ণফুলী ও দুপুর সাড়ে ১২টায় মহানগর এক্সপ্রেস ছাড়বে।

এর আগে গত ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে রেলের রানিং স্টাফটা তাদের দাবি-দাওয়া নিয়ে সারাদেশে কর্মবিরতির ডাক দেয়। এর ফলে সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সারাদিন ট্রেন চলাচল বন্ধ ছিল।

উল্লেখ, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১২টি আন্তঃনগর ট্রেনসহ ১৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। ১৬টি ট্রেনে গড়ে ১০ হাজারের মতো যাত্রী ভ্রমণ করেন।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...