হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে । সোমবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ফয়েজুল্লাহ সারাং বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ওই বাড়ির মো. আলী, শরিফ, তৈয়ব, তৌহিদুল, শুকুর, ফারুক, শহিদুল এবং পারভেজ। এছাড়াও আরও কয়েকটি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান জানান , এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্তাধীন আছে।
আরএইচ/
