সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নতুন ব্রিজে পাওয়া শিশুর ঘরে ফেরা, পুলিশের প্রশংসনীয় ভূমিকা

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর মাইজদী থেকে ট্রাকে চড়ে চট্টগ্রামে চলে আসা ৯ বছর বয়সী এক শিশুকে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছেন সিএমপি কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।

রোববার সকালে শিশুটিকে তার মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়। জানালেন ওসি।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, শিশুটির নাম মো. রিফাত (৯)। সে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী এলাকার মৃত রাসেল ও নারগিস আক্তারের ছেলে।

গত ২৪ জানুয়ারি রিফাত নোয়াখালীর মাইজদী এলাকা থেকে অজ্ঞাত একটি ট্রাকে চালকের সঙ্গে চট্টগ্রামে চলে আসে। একইদিন রাত ১১টার দিকে কবির নামের এক ব্যক্তি তাঁকে নতুন ব্রিজ এলাকায় দেখতে পান। পরে কবির তাঁকে ব্রিজঘাট এলাকায় নিজের বাসায় নিয়ে যান এবং কর্ণফুলী থানায় বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ শিশুটিকে থানায় নিয়ে আসে। পরে তদন্তের মাধ্যমে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে শিশুটিকে আজ বিকেলে মায়ের হাতে তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, শিশুটিকে পাওয়ার পর তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন পুলিশ এরপর আমরা তাঁকে তাঁর মায়ের হাতে তুলে দিয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত।

পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা নারগিস আক্তার। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

আর এইচ/ মহিউদ্দিন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...