সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির উদ্যোগে আসলাম চৌধুরীর আয়োজনে আনন্দ উৎসব, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১০ টা থেকে হিসাব বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর সুলতান আহমেদ এর সভাপতিত্বে ও মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন এর সঞ্চালনায় সীতাকুণ্ড ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরী এফসিএ এর বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহ হিয়া আখতার , বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য (একাডেমী) প্রফেসর মোঃ শামীম উদ্দিন খান, উপ উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। উক্ত আয়োজনে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথিবৃন্দ যথাক্রমে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব, মুসলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিস এন্ড একচেঞ্জ কমিশনের কমিশনার মোঃ মহসিন চৌধুরী, সমাজ কল্যান মন্ত্রানালয়ের সচিব ড. মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান এফসিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড.মোঃ মাইনুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নছরুল কদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন, হিসাব বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক মুখতার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, আনন্দ উৎসব উদযাপন কমিটির আহবায়ক মোঃ শামসুল হক, সদস্য সচিব, প্রফেসর আবু মোঃ রহিম উল্লাহ, মোঃ তফাজ্জল আলী তফু, বিএএ সভাপতি প্রফেসর ড.হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড.সাইদুজ্জামান, হিসাব বিজ্ঞান সমিতির সদস্য আমজাদ হোসেন চৌধুরী প্রমূখ।

আনন্দ উৎসব অনুষ্ঠানে উচ্ছাস প্রকাশ করে বক্তারা বলেন, হিসাব বিজ্ঞান সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে সক্রীয় ভূমিকা পালন করতে হবে। সেই সাথে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত হওয়া জরুরী বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তাছাড়া একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠারও সিদ্ধান্ত গৃহিত হয়।

পরে অনুষ্ঠানের আয়োজক মোঃ আসলাম চৌধূরী এফসিএ ও তার সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা, একমাত্র কন্যা মেহরীন আনহার উজমার আহবানে মধ্যাহ্নভোজ শেষে সমিতির সকল সদস্যগণ স্বপরিবারে ডিসি পার্ক পরিদর্শনে করেন।

আর এইচ/ এস ডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...