বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে শুরু হয়েছে বোরোর আবাদ

মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বোরো ধান রোপণ শুরু হয়েছে। বোরো চাষকে ঘিরে উৎসব মুখর পরিবেশে মাঠে নেমেছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা। মাঘ মাসের প্রথম সপ্তাহে কনকনে শীত উপেক্ষা করে জমিতে সেচ, ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত , সার প্রয়োগ, বীজতলা থেকে চারা উত্তোলন ও জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালখালীতে বোরোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮১০ হেক্টর জমিতে।২ হাজার ৪০০ জন কৃষককে দেওয়া হয়েছে সরকারি প্রণোদনা। বাজারে ধানের দাম ভালো পাওয়ায় বোরো আবাদে দিন দিন কৃষকদের আগ্রহ বেড়েছে। তাদের ধারণা, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বোরো আবাদ।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আমুচিয়া, আহল্লা করলডেঙ্গা, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিস্তীর্ণ ফসলের মাঠ। কোনো কোনো বিলে চলছে স্কীম এবং গভীর নলকূপ দিয়ে পানি সেচ, সাথে চলছে
ট্রাক্টর, পাওয়ারটিলার দিয়ে জমি চাষের কাজ। কোথাও কোথাও বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কেউ কেউ আবার ধানের চারা তুলে তা রোপণ করছেন।
আবার কোনো জায়গায় দেখা গেছে, কেউ জমির আইলে কোদাল দিয়ে কোপাচ্ছেন। কেউ আবার সার দিতে ব্যস্ত, কেউ কেউ সেচের জন্য করছেন ড্রেন নির্মাণ। অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রেখেছেন। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এ এলাকার কৃষকরা।

আহল্লা করলডেঙ্গার ভুরি বিলে ১ একর জমিতে ২৮ জাতের বোরোধান রোপণ করছেন ওই এলাকার কৃষক মো নাছির। তিনি বলেন, আজ থেকে রোপা শুরু করেছি। ৩-৪ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এতে জমির খাজনা, সেচ, ট্রাক্টর, সার, মজুরি সব মিলিয়ে খরচ হবে ৫০ হাজার টাকা।
গত বছর বোরো চাষাবাদ করে লাভবান হয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও লাভের আশা করছেন। তবে সরকারি কোন ধরনের সহায়তা পাননি বলে জানান তিনি।

উপজেলার আমুচিয়া ইউনিয়নের স্কীম ম্যানেজার আব্দুল জলিল বলেন, বগাচড়া বিলে ১০০ একর জমিতে বোরো আবাদ করবেন এলাকার কৃষকেরা।বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করেছি। আগামী ২/৩ দিনের মধ্যে সব জমি প্রস্তুত করে ধান রোপণ শুরু করব।

পূর্ব আমুচিয়া এলাকার কৃষক এস এম বাবর বলেন, এবার ১৬ কানি জমিতে বোরো চাষ করবেন তিনি। রোপণও শুরু হয়েছে। আমনের তুলনায় বোরো ধানচাষে খরচ অনেক বেশি। সার,পানি সেচ, মজুরি ও ট্রাক্টর খরচ সব মিলিয়ে প্রতি কানি জমিতে ২০ হাজার টাকা খরচ হবে। কোনো ধরনের সমস্যা না হলে লাভ হবে বলে জানান তিনি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, বোয়ালখালীতে মোট ফসলি জমির পরিমাণ ৬ হাজার হেক্টর। তৎমধ্যে ভুট্টা, শরিষা, কচু, শাক-সবজি ও ডাল জাতীয় শষ্যের আবাদ হয়েছে প্রায় ২ হাজার ২শ হেক্টর। সেচ, জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থকায় প্রায় ২ হাজার হেক্টর জমি পতিত । কৃষি খাতে সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে সরকার। সরকারের পাশাপাশি স্থানীয়রা উদ্যোগী হলে এসব পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে ২ হাজার ৪০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষকদের সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। এরইমধ্যে উপজেলার কোথাও কোথাও রোপণ কার্যক্রমও শুরু হয়ে গেছে। তবে আগামী সপ্তাহে পুরোদমে রোপণ কার্যক্রম শুরু হবে। আশা করছি এ বছরও বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...