বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চট্টগ্রাম রেল ষ্টেশনে ট্রেন চালকদের বিক্ষোভ

দাবী আদায়ে কর্মবিরতি’র ডেডলাইন ঘোষণা রানিং স্টাফ ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক

 

মাইলেজ সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম রেল ষ্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রেলওয়ের রানিং স্টাফ (ট্রেন চালক, গার্ড, টিটিই) ঐক্য পরিষদ।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের আহবায়ক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শোহেদ আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, গার্ড কাউন্সিল চট্টগ্রামের সভাপতি মো.আলী, টিটিইজ এসোসিয়েশনের মো. মোশারফ হোসেন রাসেলসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৭ জানুয়ারি রাত ১২টার মধ্যে মাইলেজ সংক্রান্ত জটিলতা নিরসন করা না হলে রাত ১২টা ১ মিনিট থেকে আমরা কর্মবিরতি শুরু করবো। আর আমরা কর্মবিরতি শুরু করলে তো ট্রেন চলাচল বন্ধ। রানিং স্টাফদের পার্ট অব পে রানিং এলাউন্সের উপর ২০২১ সালের ৩ নভেম্বরের অর্থ মন্ত্রনালয়ের সকল অসম্মতি পত্র আগামী ২৭ জানুয়ারি রাত ১২টার মধ্যে প্রত্যাহার করে পূর্বের মতো আমাদের সকল সুযোগ-সুবিধা বহাল রাখতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে রানিং স্টাফদের একটি মিছিল  চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রদক্ষিণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...