রবিবার, ২৮ জুন ২০২৬

শপথ নিতে ওয়াশিংটনে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে রাজধানী ওয়াশিংটন পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ওয়াশিংটন পৌঁছান। আজ সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শপথ নেবেন ট্রাম্প। স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে এই শপথের অনুষ্ঠান।  

এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, তিনি শপথ গ্রহণের পর প্রথমদিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করবেন তিনি। যদিও ঠিক কতগুলো আদেশে সই করবেন, তা এখনও ঠিক করা হয়নি বলে জানান তিনি।

বিরূপ আবহাওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়।

মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়। সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথবাক্য পাঠ করাবেন।

শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

ইন্দো-প্যাসিফিক নতুন বিশ্বব্যবস্থা: ক্ষমতার রূপান্তর, আঞ্চলিক পরিচয় ও কৌশলগত প্রতিযোগিতা

একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে “ইন্দো-প্যাসিফিক” (Indo-Pacific) ধারণাটি কেবল একটি ভৌগোলিক পরিভাষা নয়; বরং এটি সমসাময়িক বিশ্বব্যবস্থার অন্যতম প্রভাবশালী জিওপলিটিক্যাল মেটা-ন্যারেটিভ-এ পরিণত হয়েছে ৷  যা...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ জুন চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য...