বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

অবশেষে কার্যকর গাজা যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘণ্টা বিলম্বের পর বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছেরবিবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে।

স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ সময়ে ইসরায়েল বেঁকে বসে। তাদের অভিযোগ, গাজার শাসকগোষ্ঠী হামাস শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিন যে তিনজন ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা প্রকাশ করেনি। তালিকা প্রকাশ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে জানায় ইসরায়েলের প্রধামন্ত্রীর কার্যালয়। সে অনুযায়ী গাজায় হামলাও চালায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। হামলা অন্তত ১০ জন নিহত হয়।

এদিকে, হামাস দাবি করে, কারিগরি ত্রুটির কারণে তারা সময় মতো ওই তিন নারী জিম্মির নামের তালিকা প্রকাশ করতে পারেনি।শেষ পর্যন্ত তালিকা প্রকাশ করা হলে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধবিরতির প্রথম দিন হামাসে যে তিন নারীকে জিম্মিকে মুক্তি দেবে, তারা হলেন- রোমি গনেন, ডোরন স্টেইনব্রেচার এবং এমিলি দামারি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা নির্বিচারে হামলা চালায় ইসরায়েল। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে ৪৬ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ৭২৫ ফিলিস্তিনি। সূত্র: আল-জাজিরা

এএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...