সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চবিতে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ শিক্ষার্থী 

মোঃ সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকের চালান ও দেশীয় মদসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ক্যান্টিন থেকে তাদের মাদক সেবনের সময় আটক করা হয়।

আটককৃতরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুর মোহাম্মদ ইমন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান। তবে, সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিমন দেয়াল টপকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে প্রায় এক লিটার দেশীয় মদ এবং গাঁজার একটি বড় চালান জব্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন জানান, “প্রক্টরিয়াল বডির নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। মাদক সেবনের পাশাপাশি তাদের কাছে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া গেছে, যা সাধারণ সেবনের চেয়ে বড় চালান হিসেবে ধরা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আটককৃত দুই শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক শিক্ষার্থীকে আটকের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এ ধরনের মাদকবিরোধী অভিযান শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...