বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সাইফ আলী’র হামলাকারী শনাক্ত

অনলাইন ডেস্ক

অবশেষে বলিউড অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীকে শনাক্ত করেছে ভারতের মুম্বাই পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সন্দেহভাজন ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সাইফ আলী খানের বাড়ির এক গৃহপরিচারিকার পরিচিত ওই যুবক। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে ওই বাড়িতে ঢোকেন ওই যুবক। বাড়িতে ঢোকার জন্য তিনি ফায়ার এক্সিটের সিড়ি ব্যবহার করেন। রাত আড়াইটার দিকে গৃহপরিচারিকার সঙ্গে কথা কাটাকাটির শব্দ শুনতে পান সাইফ আলী খান। এরপর সেখানে সাইফ আলী খান গেলে তার সঙ্গে ওই যুবকের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্ত সাইফ আলীকে ছয়বার ছুরিকাঘাত করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সাইফ আলী খান আহত হওয়ার পর ওই দুর্বৃত্তকে একটি ঘরে বন্দি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেখান থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে তিনি ওই যুবককে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন এবং পরবর্তীতে কোনও বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে সাইফ আলীর বড় ছেলে ইবরাহিম তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার নিউরোসার্জারি হয়েছে। বর্তমানে তার কসমেটিক সার্জারি চলছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার যে বাড়িতে সাইফ আলী খান থাকেন, সেটি ১২ তলা ভবন। ভবনটির চারটি তলা নিয়ে সাইফ আলী খানের বাসা।

কড়া নিরাপত্তা পেরিয়ে কীভাবে ১২ তলার ওই বাড়ি ঢুকল হামলাকারী সে প্রশ্নে অবাক পুলিশসহ অনেকেই। এরই তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...