সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পাহাড় অচলের হুঁশিয়ারি চবির পাহাড়ি ছাত্র পরিষদের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা বলেছেন, সারাদেশের সংখ্যালঘু জাতিসত্তার জনগণকে শান্তিতে থাকতে না দিলে তারা ‘শান্তিতে থাকতে দিবে না’।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সন্ত্রাসী দলটির সদস্যদের গ্রেফতার করা না হলে পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনগণ পুরো পাহাড় অচল করে দেবে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মশাল মিছিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন ছাত্ররা পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেওয়ার প্রতিবাদে মিছিল করছিল। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ সংগঠনের পূর্বঘোষিত এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

এই মিছিলে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা এবং সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ধ্রুব বড়ুয়া। এতে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর চবি আহ্বায়ক জশদ জাকির, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) এর কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পাইয়ু মারমা, ১৮-১৯ শিক্ষাবর্ষের ধন কিশোর ত্রিপুরা, এবং ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিয় জ্যোতি চাকমা।

জশদ জাকির বলেন, ‘আজ ঢাকায় শান্তিপূর্ণ মিছিলের সময় ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে একটি সংগঠন হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, তাদের আচরণ এবং লক্ষ্য থেকে এটি স্পষ্ট।’

পাইয়ু মারমা বলেন, ‘আমাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী হওয়ার অপপ্রচার চালানো হচ্ছে। তবে আমরা আবারও স্পষ্টভাবে বলছি, আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমরা গণতান্ত্রিক সংস্কারে অংশ নিতে চাই।’

প্রিয় জ্যোতি চাকমা অভিযোগ করেন, ‘যারা হামলা করেছে, তারা আদিবাসীদের বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী হিসেবে অপপ্রচার করছে। আমরা ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের দাবি জানাচ্ছি, যা আজও সম্পূর্ণ হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...