বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আ’লীগ এমপিদের বিলাসবহুল ৩০ গাড়ি নিলামে

নিজস্ব প্রতিবেদক

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের (এমপি) ৩০ বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম হাউসনিয়ম অনুযায়ী নিলামের আগে শুল্কসহ গাড়ি ছাড়িয়ে নিতে আমদানিকারকদের নোটিশ দেওয়া হয়। তবে  এখনো তাদের সাড়া পাওয়া যায়নি।তাই আগামী ২১ জানুয়ারি দরপত্র প্রকাশের প্রস্তুতি রয়েছে বলে নিশ্চিত করেছে কাস্টমস সূত্রে।

চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা যায়,বন্দর পরিদর্শনে এসে  বন্দরের শেড খালি করতে নৌ-উপদেষ্টার নির্দেশনার পর পদক্ষেপ নেওয়া শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শেডে সাবেক ৩০ এমপির গাড়িসহ ১০৩টি গাড়ি ইনভেন্ট্রির পর আইননুযায়ী আমদানিকারকদের নোটিশ দেয় কাস্টমস। এর মধ্যে ৩১টি গাড়ি শুল্ক দিয়ে ছাড়িয়ে নিয়ে যান আমদানিকারকরা। সবশেষে ৩০ এমপির গাড়িসহ ৭২টি গাড়ি ইনভেন্ট্রির পর দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে।

কাস্টমস নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, ‘৩০ এমপির গাড়িসহ সবমিলিয়ে ৭২টি গাড়ির দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণ হলে ২১ জানুয়ারি নিলামের দরপত্র ছাড়া হবে।’

বন্দরে পড়ে থাকা গাড়িগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরুর পর ৩১টি গাড়ি ছাড়িয়ে নিয়েছেন আমদানিকারকেরা।কাস্টমসের নোটিশের পর শুল্ক পরিশোধ করে গাড়িগুলো ছাড়িয়ে নেন তারা। তবে সাবেক কোন সংসদ সদস্য গাড়ি ছাড় করেননি।

নিলাম প্রক্রিয়ায় যাওয়ার পর গাড়ি ছাড়িয়ে নেওয়ার কারণ প্রসঙ্গে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সহ-সভাপতি ও মেসার্স হাবিব এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ড. হাবিবুর রহমান খান বলেন, ‘অনেক সময় গাড়ি এলেও কাগজপত্র এসে পৌঁছে না। আবার ডকুমেন্ট এলে কাস্টমস ক্লিয়ারেন্সে সময় লাগে। এসব কারণে মূলত গাড়ি ছাড়াতে দেরি হয়। পরে সবকিছু হাতে পেলে আমদানিকারকরা ফাইন ও ট্যাক্স দিয়ে গাড়ি নিয়ে যায়।’

তবে কাগজপত্রের অভাবে গাড়ি ছাড়াতে দেরি হয় এমন কারণের সাথে দ্বিমত পোষণ করে  চট্টগ্রাম কাস্টম হাউজের নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী বলেন, ‘আমদানিকারকদের কাগজপত্রের ঝামেলার কারণে অনেক সময় তারা নিতে পারে না। এছাড়া মামলা সংক্রান্ত জটিলতায় দেরি হয়। মামলাগুলো করা হয় কাস্টমসের বিরুদ্ধে। এতে কাস্টমসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার (ক্ষমতা) আছে। আইন শাখা আছে। উনারা এ বিষয়ে আন্তরিকভাবে ফলোআপ করলে জট সৃষ্টি হয় না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...