শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি

অনলাইন ডেস্ক

এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি। দলটি মনে করে, সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাই আগেভাগেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার চিন্তা করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিগগিরই এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা হতে পারে।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে চিন্তা অন্তর্বর্তী সরকার করছে, সেটিকেও খুব সন্দেহের চোখে দেখছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাঁরা মনে করছেন, স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে, তা একটি দুরভিসন্ধি। সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার দুরভিসন্ধি থেকে এটি করা হচ্ছে।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট–ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এই কমিটি মনে করে, এতে জীবনযাত্রার খরচ বাড়বে। মানুষ এমনিতে কষ্টে আছে। এই সিদ্ধান্ত তাঁদের আরও দুর্ভোগে ফেলবে। বৈঠকে লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আলোচনা হয়। সবাইকে জানানো হয়, খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন। পারিবারিক পরিবেশে আছেন। সোমবার তিনি হাসপাতালের শয্যা থেকে উঠে দাঁড়িয়েছেন; কিছুটা হাঁটার চেষ্টা করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

যুদ্ধপরিস্থিতিতেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধপরিস্থির মধ্যেও আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। বিশ্বের সব দেশে তেল-ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগ বিবেচনায় আমরা দাম...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংরক্ষিত আসনগুলোর জন্য মনোনয়নপত্র নেওয়া শুরু করেছেন প্রার্থীরা।মনোনয়নপত্র দেওয়ার প্রথম দিন...

দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠকে সম্পর্ক জোরদারের অঙ্গীকার

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী...