মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানে গুলিতে এক নারী আহত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে উমেপ্রু মার্মা (৩৪) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুলিবিদ্ধ আহত নারীকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়।

আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার মেয়ে বান্দরবান সদরের করুণাপুর পাড়া নিবাসী রোমেল তঞ্চগ্যার স্ত্রী।

ঐ নারী কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি ।

আহত নারীর আপন ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, তার ভোন (উমেপ্রু) গতকাল জেলা সদরের,বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাড়ার পাশে জুম ক্ষেতে কাজের সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন গুলিবিদ্ধ ঐ নারী বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।কে বা কারা তাকে গুলি করেছে সেটা তদন্তের কাজ চলছে।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, হেমাগ্রী পাড়ায় এক মার্মা নারী সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...