শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য উদ্যােগ বিনামূল্যে ঔষধসহ মিলছে মানসম্মত প্রসূতি সেবা

বোয়ালখালী প্রতিনিধি

মানসম্মত প্রসূতিসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে নানা উদ্যােগ। বিনামূল্যে ঔষধ প্রদান, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান ডেলিভারিসহ সব ধরনের গাইনোকোলজিক্যাল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া আল্ট্রাসনোগ্রাম মেশিন যুক্ত হয়েছে। সপ্তাহের দুইদিন নির্ধারিত সরকারি ফি দিয়ে আল্ট্রাসনোগ্রাফি করা যাবে এবং কয়েকদিনের মধ্যেই অপারেশন থিয়েটারে (ওটি) যুক্ত হচ্ছে আধুনিক এনেস্থিসিয়া (অবেদন) মেশিন।

গতকাল রবিবার (১২ জানুয়ারি) হাসপাতালে প্রসব পরবর্তী প্রসূতিদের বিনামূল্যে ১ মাসের ঔষধ প্রদান ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে প্রসবকালীন মানসম্মত সেবা প্রদান কার্যক্রম চালু করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাভাবিক প্রসবের জন্য মানসম্মত আধুনিক লেবার কক্ষে উত্তীর্ণ এবং প্রি-লেবার অবজারভেশন কক্ষ প্রস্তুত করা হয়েছে। সপ্তাহের ৬দিন এএনসি কর্ণারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রসূতিকালীন চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি বলেন, হাসপাতালের দ্বিতীয় তলায় টয়লেটের পাশে একটি ছোট্ট কক্ষকে লেবার রুম হিসেবে ব্যবহার করা হতো। এটি নোংরা ও অপরিচ্ছন্ন ছিলো। বিষয়টি একজন মানুষ হিসেবে মেনে নেওয়া যায় না। এ কক্ষটি বাদ দিয়ে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ওটি রুমের পাশে সুবিশাল ও আধুনিক বেড সম্বলিত স্বাভাবিক প্রসবের জন্য লেবার রুম তৈরি করা হয়েছে। প্রি-লেবার অবজারভেশন কক্ষ রাখা হয়েছে।

এছাড়া হাসপাতালে আগত প্রসূতিদের প্রসব পরবর্তী বিনামূল্যে ঔষধসহ সার্বিক সহযোগিতা ও সেবা নিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ্যে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব ও নিয়মিত ইলেকটিভ (মনোনীত) সিজারিয়ান সেকশন চালু করা হয়েছে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবা নিশ্চিত করতে হলে সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. জাফরিন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...