শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কিশোর গ্যাং পুনর্বাসনের চেস্টা কারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও সমন্বয়ক রাসেল আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ট্টগ্রামের ব্যানারে এ মানববন্ধন করেন রাসেলপন্থীরা। এসময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ বিশেষভাবে সুযোগ সুবিধা নিতে কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসীদের পুর্নবাসন করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে ঢাল হিসেবে ব্যবহার করে কিশোর গ্যাংয়ের কেউ যদি ‘ঘুরঘুর করে, চাঁদাবাজি করে, ইভটিজিং করে’ তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এতে বক্তব্য রাখেন চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সাইফুর রুদ্র, সিয়াম ইলাহী, মিনহাজ রহমান, নিলা আফরোজসহ শিক্ষার্থীরা।

এরআগে শনিবার জুলাই ঘোষণাপত্রের প্রচারণায় আসেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। নগরের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ শেষে নগরের ওয়াসা মোড়ের একটি ভবনের পাঁচতলায় যান মাসুদ-রাসেলসহ অন্যান্যরা। সেখানে তারা একটি সভা করেন। সেখানেই আরেক সমন্বয়ক রাফি, রিজাউর ও অন্যান্যরা মাসউদ-রাসেলকে অবরুদ্ধ করে হামলা করেন বলে অভিযোগ উঠে। পরে এ নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব সমন্বয়ক রাসেলের সংবাদ সম্মেলন চলাকালে রাফি-রিজাউর উপস্থিত হলে আবারো হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...