সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরাই টিসিবির পণ্য পাবেন

চট্টগ্রামে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার জন

চট্টগ্রাম নিউজ:

জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে টিসিবির ট্রাকসেল (খোলা ট্রাকে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম) কার্যক্রম। এখন থেকে শুধুমাত্র নগরীর ৪১ ওয়ার্ডে ৪১ জন ডিলারের কাছে গিয়ে স্মার্টকার্ড ফ্যামিলি কার্ডধারীরাই টিসিবির নিত্যপণ্য নিতে পারবেন। 

গত ডিসেম্বর পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও যে কেউ টিসিবির খোলা ট্রাক থেকে ন্যায্যমূল্যের পণ্য নিতে পারতেন। টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যাদের কার্ড ছিলনা তারাও টিসিবির পণ্য পাওয়ার জন্য পুরো নগরীতে ৬০টি ট্রাকসেল পয়েন্ট নির্ধারণ করেছিল টিসিবি।

চলতি জানুয়ারি থেকে তা বন্ধ হয়ে গেছে বলে জানান টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম। তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, জানুয়ারি থেকে শুধুমাত্র টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরাই (যাদেরকে টিসিবির স্মার্ট কার্ড দেয়া হয়েছে) টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপণ্য পাবেন। চট্টগ্রামে এখন পর্যন্ত মাত্র ১ লাখ ৯৭ হাজার ৯১৫ পরিবার স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন। তেল সংকটের কারনে এখনো জানুয়ারি মাসের টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়নি। মো. শফিকুল ইসলাম বলেন, তেল না পাওয়ায় এখনো উপজেলা পর্যায়ে ডিসেম্বরের কার্যক্রম (ডিসেম্বর মাসের পণ্য বিক্রি) শেষ করতে পারিনি। তেল পেলে জানুয়ারির কার্যক্রম শুরু করবো। জানুয়ারি থেকে আমরা চিনিও দেবো।

টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কুদ্দুস চট্টগ্রাম নিউজকে বলেন, গত ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ৫ লাখ ৩৫ হাজার ৫০ পরিবার টিসিবির হাতে লেখা ফ্যামিলি কার্ডের পণ্য পেয়ে আসছিল। এরমধ্যে চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ ৩৫ হাজার ৫০ পরিবার এবং ১৫ উপজেলায় ২ লাখ পরিবার টিসিবির পণ্য পেয়ে আসছিল। এই ৫ লাখ ৩৫ হাজার ৫০টি ফ্যামিলি কার্ডের মধ্যে এখন পর্যন্ত যাচাই-বাছাই করে ছবিসহ স্মার্ট ফ্যামিলি কার্ড করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯১৫ টি। এরমধ্যে নগরীতে ৬৫ হাজার ৮৫২টি এবং জেলায় ১ লাখ ৩১ হাজার ৯১৫টি।

জানুয়ারি থেকে শুধুমাত্র এই ১ লাখ ৯৭ হাজার ৯১৫ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার টিসিবির ন্যায্যমুল্যের পণ্য পাবেন বলে জানান সহকারী পরিচালক আবদুল কুদ্দুস। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে যে পরিমান স্মার্ট কার্ড ইস্যু হয়েছে-শুধুমাত্র তারাই টিসিবির পণ্য পাবেন। এর বাইরে আর কেউ পাবেন না। পরবর্তীতে আরো যাদের স্মার্টকার্ড ইস্যু হবে তারা পাবেন। স্মার্ট কার্ডের বাইরে এখন কাউকে দেওয়ার সুযোগ নেই।

জানুয়ারি থেকে নগরীর ৪১ ওয়ার্ডে টিসিবির নির্দিষ্ট ডিলারের দোকানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরারা ডিলারের মোবাইলে নিজেদের কার্ড স্ক্যান করে তবেই পণ্য নিতে পারবেন। টিসিবির নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড গুলো অনেকটা ভোটার আইডি কার্ডের মত বলে জানান টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...