বুধবার, ১০ জুন ২০২৬

দেড় হাজার কোটি টাকায় কোরিয়া থেকে কেনা হচ্ছে রেলের ৩০ ইঞ্জিন

চট্টগ্রাম নিউজ রিপোর্ট:

দেড় হাজার কোটি টাকায় দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানী থেকে কেনা হচ্ছে রেলের আরও ৩০টি মিটারগেজ ইঞ্জিন।  

দোহাজারী থেকে চট্টগ্রামের পাহাড়তলী পর্যন্ত ৪৪ কি.মি. মিটারগেজ (এমজি) রেলপথকে ডুয়েলগেজে উন্নীত করণ প্রকল্পের অধীনে দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানী থেকে এই ৩০টি মিটারগেজ ইঞ্জিন কেনা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার অর্থায়নে (ঋণে) এই ৩০টি মিটারগেজ ইঞ্জিন ক্রয় করা হচ্ছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

অপরদিকে দোহাজারী থেকে চট্টগ্রাম পর্যন্ত ৪৪ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে অর্থায়ন (ঋণ দিচ্ছে) করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেলপথ নির্মাণে ১৮ হাজার ৩৪ কোটি টাকার প্রকল্পেও অর্থায়ন করেছিল এডিবি। এই প্রকল্পে নির্মাণ ব্যয় হয়েছে ১১ হাজার ৩৬৩ কোটি টাকা। উদ্ধৃত্ত রয়ে গেছে ৬ হাজার ৬৭০ কোটি টাকা।

দোহাজারী থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথ নির্মাণ ও ৩০টি মিটারগেজ ইঞ্জিন ক্রয়ের ব্যাপারে জানতে চাইলে কালুরঘাট নতুন সেতু নির্মাণ প্রকল্পের ফোকালপার্সন প্রকৌশলী গোলাম মোস্তফা চট্টগ্রাম নিউজকে বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেলপথ নির্মাণের পর ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সারাদেশের মানুষ এখন ট্রেনে করে পর্যটন নগরী কক্সবাজারে আসা-যাওয়া করছেন। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের সুফল পেতে দোহাজারী থেকে চট্টগ্রামের পাহাড়তলী পর্যন্ত ৪৪ কিলোমিটার মিটারগেজ (এমজি) রেললাইনকে ডুয়েলগেজে উন্নীতকরণ করা হচ্ছে। এতে ব্যয় হবে ১০ হাজার ৭৯৭ কোটি টাকা। ১০ হাজার ৭৯৭ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে ৪৪ কিলোমিটার রেল ট্র্যাক নির্মাণে অর্থায়ন করবে এডিবি। অপরদিকে দেড়হাজার কোটি টাকায় ৩০টি মিটারগেজ (লোকোমোটিভ) ক্রয়ে অর্থায়ন করবে দক্ষিণ কোরিয়া। এই দুটি মিলে একটি প্রকল্প (এডিবি এবং দক্ষিণ কোরিয়ার অর্থায়নে দুটি মিলে)।

দেড় হাজার কোটি টাকায় দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানী থেকে ৩০টি মিটারগেজ ইঞ্জিন ক্রয় করা হবে। এটা ফাইনাল সেট্রজে আছে। রেল লাইন নির্মাণের অর্থায়নের বিষয়টি এডিবির সাথে চূড়ান্ত পর্যায়ে আছে। এখনো লোন এগ্রিমেন্ট হয়নি। তাড়া অর্থায়নে আগ্রহী হয়েছে। খুব শিঘ্রই লোন এগ্রিমেন্ট হয়ে যাবে।

উল্লেখ্য দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানী থেকে গত ৩ বছর আগে ৩০টি মিটারগেজ ইঞ্জিন ক্রয় করা হয়েছিল। কিন্তু ইঞ্জন গুলো দেশে আনার ২ বছরের মধ্যেই সব খারাপ হয়ে গেছে। চুক্তি ভঙ্গ করে হুন্দাই রোটেম নি¤œমানের সব যন্ত্রাংশ দিয়ে ইঞ্জিন বানিয়েছিল। ফলে ইঞ্জিন গুলো ট্রায়াল রানেও মাঝ পথে বন্ধ হয়েছিল। এই বিষয়টি তখন রেল অঙ্গনে তোলপাড় শুরু হয়েছিল। চুক্তি মোতাবেক ইঞ্জিন সরবরাহ না করে নিমাœমানের যন্ত্রাংশ দিয়ে ইঞ্জিন সরবরাহ করায় সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে টাকা কর্তন করা হয়েছিল।

তখনকার প্রকল্প পরিচালক নিম্ন মানের ইঞ্জিন গুলো গ্রহণ করতে না চাইলে তখনকার সাবেক দুর্নীতিবাজ মন্ত্রী-ডিজি-মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাহাড়তলী ডিজেল ওয়ার্কশপের ব্যবস্থাপক মিলে প্রকল্প পরিচালক বাদ দিয়ে ইঞ্জিন গুলো গ্রহন করা হয়েছিল।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...