শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যেগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর কঞ্জুরী এলাকার খানকাহ-এ গাউসুল আজম দস্তগীর (রহ.) এর মাঠে এ চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৯নং আমুচিয়া ইউনিয়ের নিকাহ্ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মুহাম্মদ শাহী এমরান কাদেরী।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক অহিদুল আলম ওয়াহিদ প্রমূখ। দুইদিনব্যাপী ক্যাম্পেইনে প্রথম দিনে কয়েকশ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয় বলে জানায় আয়োজকরা। তারা জানান,১ম দিনে চিকিৎসা প্রদান করেন,সহকারী সার্জন ডা. মো. মাসুদ আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডা.মুহাম্মদ আবদুল মাবুদ, ফিজিওথেরাপিস্ট ডা.নূর সৈয়দ, গাইনেকোলজিস্ট ডা.আফসানা তাসনিম, ডা.সানজিদা মুস্তারী প্রমি ও মা-শিশু রোগ বিশেষজ্ঞ ডা.উম্মেওয়ারা কাঁকন। এছাড়াও প্রতিদিন বাদে মাগরিব হতে আজিমুশ শান পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...