মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ৯০ জেলে-নাবিক

অনলাইন ডেস্ক

বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় ৯৫ জেলেকে ফেরত দিয়েছে কোস্ট গার্ড। একইসঙ্গে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে-নাবিককে ফেরত আনা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোটসহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড ২টি (অভিজিত-৩ ও ঝড়-৩) এবং বাংলাদেশ নৌ-বাহিনী ৪টি (এফবি জয় জগন্নাথ-২, এফবি বাসন্তি, এফ বি অভিজিত ও এফবি নারায়ণ) মোট ৬টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট এফবি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। এছাড়াও গত ৯ ডিসেম্বর বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২টি বাংলাদেশী ফিশিং ট্রলার (এফবি লায়লা-০২ ও এফবি মেঘনা-৫)-কে ৭৮ জন জেলেসহ আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরবর্তীতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমাঝতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটক জেলেদের হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়।

এরই ধারাবাহিকতায়, গত ৫ জানুয়ারি রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) এ বিকাল ৫টার দিকে বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ৬টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে ২টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড কাছ থেকে গ্রহণ করা হয়।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

আরও পড়ুন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...