শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

‘আকদ’ শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষনের স্বীকার তরুণী

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে এক তরুনীকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুনী চকরিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন জানিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন,‘লিখিত অভিযোগ পাওয়ার পর অন্যান্য আইনানুগ প্রক্রিয়া তারা শুরু করবেন।এছাড়াও  ঘটনার খবর পেয়ে আমরা রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি।”

ভুক্তভোগী তরুণী মহেশখালী উপজেলার বাসিন্দা। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অবস্থায় থাকা ওই তরুণী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে অটোরিকশা (সিএনজি) যোগে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন। বদরখালী- মহেশখালী ব্রীজের মাঝখানে গিয়ে সিএনজি চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন জানিয়ে ভুক্তভোগী বলেন, পরে আবারো সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তাকে ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন। তিনি আরো জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সাথে কক্সবাজার সদর হাসপাতালে আসেন উন্নত চিকিৎসার জন্য।

চকরিয়ার স্থানীয় এক সংবাদকর্মী ওই তরুণীকে উদ্ধারকারীদের একজন। তিনি জানান, ওই সিএনজির চালকের নাম সায়মন। এ ঘটনায় ওই সিএনজি চালক জড়িত থাকার দাবী করে ওই সংবাদকর্মী বলেন, বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। তারা এ ধরনের অপরাধ করে থাকেন রাত বাড়ার সাথে সাথে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...