মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৫ জানুয়ারি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি–বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খানের সভাপতিত্বে বেলা ১২টার দিকে সভা শুরু হয়। সভার শুরুতে প্রয়াত সাংবাদিকসহ বিশিষ্টজনদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন সিইউজে সদস্যরা। পরে সভায় স্বাগত বক্তব্য দেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী।

এরপর সাংগঠনিক কার্যক্রমের উপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। ২০২৪ সালের আয়–ব্যয়ের হিসাব তুলে ধরেন সংগঠনের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

পরে প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক, সিইউজের সাবেক চার সভাপতি এম. নাসিরুল হক, মোস্তাক আহমদ, এজাজ ইউসুফী ও মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক যুগ্ম সাধারণ সবুর শুভ, সিইউজের সদস্য রোকসারুল ইসলাম, মোহাম্মদ রুবেল খান, শাহরিয়ার হাসান, ফরিদ উদ্দিন, বিশ্বজিৎ পাল, ইকবাল হোসেন প্রমুখ।

সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিম, দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, প্রতিনিধি ইউনিট প্রধান এম সারওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম মঞ্চে উপস্থিত ছিলেন।

দ্বি–বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন ও ২০২৪ সালে আয় ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় আগামী ২৫ জানয়ারি সিইউজে নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

আর এইচ/এএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

আরও পড়ুন

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...