শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইসরায়েলের দেখানো পথেই হাটলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরে আল জাজিরা টেলিভিশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে অঞ্চলটির কর্তৃপক্ষ ফাতাহ। তাদের অভিযোগ চ্যানেলটি ‘উসকানিমূলক উপাদান’ প্রচার করছে।

ফিলিস্তিনের সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগ মন্ত্রীরা একযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, চ্যানেলটি ‘ভ্রান্ত এবং সংঘাত উসকে দেওয়ার মতো’ তথ্য সম্প্রচার করছে। তবে তারা নির্দিষ্টভাবে কোন উপাদানের কথা বলছেন, তা স্পষ্ট করেননি।

এই স্থগিতাদেশের মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা না হলেও জানানো হয়েছে এই ব্যবস্থা সাময়িক। খবর রয়টার্স

এর আগে ইসরায়েলও চ্যানেলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছরের মে মাসে তারা আল জাজিরার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সংঘাতের প্রতিবেদন নিয়ে আল জাজিরার সমালোচনা করে।

এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করে আল জাজিরা বলছে, এটি অধিকৃত পশ্চিম তীরে চলমান ঘটনাবলী নিয়ে প্রতিবেদন প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা। চ্যানেলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরে তাদের সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানিয়েছে।

এই স্থগিতাদেশ গাজা অঞ্চলে কার্যকর হবে না, কারণ সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফাতাহর কোনো নিয়ন্ত্রণ নেই।

ফাতাহর অভিযোগ আল জাজিরা ‘ফিলিস্তিন ও আরব বিশ্বে বিভেদ সৃষ্টি করছে’। তারা ফিলিস্তিনিদেরকে এই নিউজ নেটওয়ার্ককে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর এবং টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।সোমবার (১৩...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য...