শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সিএলএফ-টিসিজেএ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন (সিএলএফ) এর সহযোগিতায় টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছে দেড় শতাধিক টেলিভিশন চিত্রসাংবাদিক ও তাদের পরিবারের সদস্য।

সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) নগরীর জাকির হোসাইন সড়কের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এন্ড ইনস্টিটিউটে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়। এতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরিক্ষা, চোখের ড্রপস সহ রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান এবং চোখের ছানির অপারেশনসহ চোখের যাবতীয় চিকিৎসা দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ, সেক্রেটারী লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু এমজেএফ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন চৌধুরী বলেন, মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে এই আয়োজন। এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে এবং যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে আজকে বাছাই করে পরবর্তী সময়ে সম্পুর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, সিএলএফের সিনিয়র লায়ন সদস্য লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডাঃ প্রকাশ কুমার চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) ডাঃ শাবানা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা ফারহান সিরাজ চৌধুরী এবং মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল আলম।

এছাড়াও টিসিজেএ নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...