চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি পুড়ে গেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানা এলাকার হক মার্কেটে এ আগুন লাগে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সহকারী পরিচালক আবদুল মালেক অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যরাতে বহদ্দারহাট হক মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাহার উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার স্যানিটারি মালামাল পুড়ে গেছে।
