বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বিপিএলের টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড

অনলাইন ডেস্ক

বিপিএলের টিকিট নিয়ে গতকাল বিক্ষোভ করেছিলন দর্শকরা। আজ (সোমবার) বিপিএল শুরুর দিনেই ঘটেছে আরও বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা। টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা। শুধু তাই নয় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেন তারা।

রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোন বুকে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের শাখাগুলোতে টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকেরা।

বেলা ১১টা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। হঠাৎ কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।

পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...