কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।
বুধবার(২৫ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় চকরিয়া মহিলা কলেজ মিলায়তনে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী,কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না,কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী,কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম,চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.মোবারক আলী,চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।
উক্ত অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর এইচ/
