বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে চট্টগ্রাম ওমেন চেম্বারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর )  চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ওমেন চেম্বারের নেতৃবৃন্দ চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ব্যবসার সম্প্রসারণ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমেন চেম্বারের ফাউন্ডার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলি, প্রেসিডেন্ট আবিদা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, এবং পরিচালকবৃন্দ কাজি তুহিনা আক্তার, রোকসানা আক্তার চৌধুরি (রুহি মোস্তাফা), আয়শা ফারহা চৌধুরি, বেবি হাসান, নাসরিন সুলতানা চৌধুরি, নুর আক্তার জাহান, সৈয়দা কামরুন নাহার, চৌধুরি জুবাইরা সাকি জিপসী, ও রেহনুমা মারিয়ম তুলি।

সাক্ষাতকালে ওমেন চেম্বারের নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় নারীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাবনা তুলে ধরেন। তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারী উদ্যোক্তাদের কার্যক্রম জোরদার করার জন্য সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।

মেয়র নেতৃবৃন্দের প্রস্তাবনার প্রতি সমর্থন জানিয়ে বলেন, “নারীর উন্নয়ন ছাড়া সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকবে।” তিনি নারী উদ্যোক্তাদের জন্য সহজলভ্য সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

সাক্ষাতের শেষে চেম্বারের নেতৃবৃন্দ মেয়রকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং নারীর ক্ষমতায়নে সিটি কর্পোরেশনের ভূমিকার প্রশংসা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...