চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আজকের পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি সাংবাদিক মো. ইমরান হোসাইনের মা রিজিয়ান বেগম (৫৮) ষষ্ট মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২১ ডিসেম্বর)।
২০১৮ সালের এইদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মরহুমার পরিবার। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
