নগরীর খুলশী থানাধীন রেলওয়ে কলোনি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি কবিরুল ইসলাম বলেন, খুলশীর রেলওয়ে কলোনি থেকে একটি মরদেহ পাওয়া গেছে। এখনও নাম পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরো জানান, ফিঙ্গার প্রিন্ট শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক টিম কাজ করছে।
