বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সিডিএ তে দুদকের অভিযান;ধরা পড়েছে জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনে দেওয়া এক  অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের  অভিযান চালিয়ে অনিয়ম এবং দুর্নীতির সত্যতা  পেয়েছে দুদক।

বুধবার(১৮ই ডিসেম্বর) দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসেনের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,নগরীর জামালখানস্থ হেমসেন লেইন এলাকায় জালিয়াতির মাধ্যমে সিডিএর প্ল্যান কারসাজি’র মাধ্যমে একটি চক্র ভবন নির্মাণের কাজ শুরু করে।তবে এসময় মানা হয় নি ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মনীতি। এ কর্মকান্ড বাস্তবায়নে জড়িত ছিলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্ল্যানিং শাখার  বেশ কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী।তবে দুদকের এ অভিযানের পর সিডিএ’র নির্দেশে বন্ধ করে দেওয়া হয় স্থাপনা নির্মাণের কাজ।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়   চট্টগ্রাম -১ এর সহকারী পরিচালক এমরান হোসেন জানান,”অভিযোগকারী’র অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে অভিযোগের সত্যতা মিলেছে।বিধিবহির্ভূত ভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মনীতি না মেনে  জালিয়াতি’র মাধ্যমে দশতলা ভবন নির্মাণ এর প্ল্যান পাশ করিয়ে নেওয়া হয়।এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে কর্মরত বেশ কয়েকজন  জড়িত।জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...