মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া, প্রতিনিধি

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আলোকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ভোরে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় চকরিয়া উপজেলা কমিশনার(ভূমি) মোহাম্মদ এরফান উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল)রকিব উর রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন,স্বাধীনতা বাংলাদেশের জাতীয় সম্পদ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে এ স্বাধীনতা অর্জন করে।তাই আমাদেরকে এ বিজয়কে স্মরণ করে একটি অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে।

এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...