মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

চট্টগ্রাম নিউজ

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) জেলা তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক সাইদ হাসান এর সভাপতিত্বে চট্টগ্রাম আবাসন পরিদপ্তরের উপপরিচালক মুনতাসীর জাহান মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এসময় জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মাহেন্দ্র চাকমা, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক ওয়াহিদুর রহমান, সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, মেট্রোপলিটন কৃষি অফিসার পার্বতী রানী মিত্র, ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ইন্সট্রাক্টর সুলতান মাহমুদ ভুঁইয়া মুক্ত আলোচনায় বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের পরিচালক মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলকপ্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় সহিংসতা কী? কোন কোন আচরণে শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ও বাসা বাড়িতে কীভাবে শিশুরা সহিংসতার শিকার হয় এবং কীভাবে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

আবাসন পরিদপ্তরের উপপরিচালক মুখ্য বক্তার বক্তৃতায় বলেন, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলাতে পরিবারগুলো প্রতিনিয়ত অসম প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। পরিবারগুলো এ অসম প্রতিযোগিতা শিশুদের সুস্থ ও স্বাভাবিক মনোবিকাশে মারাত্মকভাবে প্রভাব ফেলে। আর এর বলি হচ্ছে দেশের লাখ লাখ শিশু। সুতরাং শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নেএবং শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় শিক্ষায় আরো বেশি শিক্ষিত করে তুলতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...