বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ ইকবাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার আটক হওয়া ইকবাল লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাঠালিয়া পাড়ার আবদুল আজিজের পুত্র।

লোহাগাড়া উপজেলা সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনী কর্তৃক চেকপোস্টে কাগজপত্র চেক করার জন্য আটক করা মোটরসাইকেল ছাড়িয়ে দেওয়ার নামে চরম্বা বিবিবিলা এলাকার কাইছার হামিদ নামের একজনের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি আরেক মোটরসাইকেল মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে।

তাছাড়া দোকান দখল করে দেওয়ার নামে চরম্বা নয়াবাজার এলাকার আবদুস শুক্কুরের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইকবাল নামের ওই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ইকবালকে সেনাবাহিনী আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...