বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, কৃষি অফিসার মো.আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সভায় ইউএনও হিমাদ্রী খীসা বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে এদেশকে মেধা শূন্য করে দিতে চেয়েছিল। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। এদেশের স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এদিন উপজেলার কধুরখীল বধ্যভূমি এবং পশ্চিম শাকপুরা বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। এছাড়া উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা, দোয়া ও মোনাজাত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...