চট্টগ্রামে আগ্রাবাদের একটি শপিং সেন্টারের সামনে মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকাকে অবরুদ্ধ করে জনতা। পরে খবর পেয়ে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ।
আজ শনিবার দুপুর ১টায় আগ্রাবাদে একটি শপিং মলের সামনে থেকে তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, বেলা ১ টায় খবর পাই আগ্রাবাদে যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে অবরুদ্ধ করেছে জনতা। পরে পুলিশ গিয়ে থানা হেফাজতে নেয় তাকে। তার বিষয়ে যাচাই বাছাই করে দেখা হচ্ছে।
