বুধবার, ২৯ জুলাই ২০২৬

হাটহাজারীতে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর ফতেয়াবাদ স্কুলের মাঠে উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মরদেহটি বোয়ালখালীর সাজ্জাদ হোসেন পারভেজ (২৫) প্রকাশ লেদু নামের।

হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) উম্যাং মারমা জানান, বুধবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহটি স্কুল মাঠ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। পরে তার পরিচয় জানা যায়।

সাজ্জাদ হোসেন পারভেজ (২৫) প্রকাশ লেদু বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন মাস্টার বাড়ির আহাম্মদ নুরের পালক পুত্র।

হাটহাজারী মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, লেদু দশ বছর আগে ১৫ বছর বয়সে তার বাবার সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। তার বোন সালমা আক্তার ১১ ডিসেম্বর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন- ১০ ডিসেম্বর সন্ধ্যার দিকে ফতেপুর ইউনিয়ন এলাকার একটি স্কুল মাঠে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধরে গুরুতর আহত হয় লেদু। পরদিন সকালে ওই মাঠে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় সালমা আক্তার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় এজাহার দায়ের করেন। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল নাঈম (১৯), মো. মুছা কাজেম (৩৭) নামের দুইজনকে আটক করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...