বুধবার, ২৯ জুলাই ২০২৬

মোটেল সৈকতে সংলাপে চসিক মেয়র

সকলেই আন্তরিক হলে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে কর্ণফুলী এরিয়া প্রেগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, ডব্লিউএসইউপি, উপকূল, সিডিসি, সবুজের যাত্রা ও কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গঠনে ‘নগর কথা : প্রেক্ষিত চট্টগ্রাম’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও’র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার খ্রীষ্টফার কুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এভাইরনমেন্টাল ষ্টাডিস বিভাগের অধ্যাপক ড. অলক পাল।

সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আলী সিকদার, উপকুল উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী লিটন, সবুুজের যাত্রা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সায়েরা বেগম, কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জোসনা বেগম, সিডিসি সংস্থার প্রধান নির্বাহী লুৎফুন্নেসা রূপসা, ডবিøউএসইউপি’র প্রোগ্রাম লিডার মোঃ খোরশেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুছা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দোনন রোজারিও, শারমিন আক্তার প্রমুখ।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গঠনে ৪১টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য একটি করে খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে। আমরা সকলেই আন্তরিক হলে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব। সন্ত্রাস, চাঁদাবাজি এবং হানাহানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করে সবাই মিলে একটি নিরাপদ শহর গড়ে তোলার প্রতিশ্রæতি দেন সিটি মেয়র। যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এ শহর আমার একার নয়, এটি আমাদের সবার। সবাই মিলে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ করে ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যেখানে সাশ্রয়ী মূল্যে কিডনি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। ডায়ালাইসিসের পেছনে অনেক টাকা খরচ হয়। এজন্য কিডনি রোগীদের জন্য আমরা স্বল্প মূল্যে ডায়ালাইসিস প্রদানের জন্য পরিকল্পনা করছি। এছাড়াও শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রতিটি ওয়ার্ডে চালু করার উদ্যোগের কথাও জানান তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে অগ্রাধিকার দিয়ে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডকে পরিষ্কার রাখতে নাগরিকদের সম্পৃক্ত করতে চাই। প্লাস্টিক, পলিথিন এবং ককশিটের ব্যবহার নিষিদ্ধ করে এগুলোর বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানো জরুরি। কারণ, এসব উপাদান জলাবদ্ধতার প্রধান উপরণ।

কর্ণফুলী নদী এবং শহরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্ণফুলীর তলদেশে জমে থাকা পলিথিনের স্তরের দিকে ইঙ্গিত করে মেয়র বলেন, নালায় ২-৩ ফুট পলিথিন জমে আছে। এটি আমাদের জলাবদ্ধতার মূল কারণ। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে।

সংলাপে অন্যান্য বক্তারা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যোকের দায়িত্ব। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পরিস্কার রাখি তাহলে পুরো শহর নয় বরং পুরো দেশকে পরিচ্ছন্ন রাখা আমাদের পক্ষে অসম্ভব কিছু নয়। প্রকৃত পক্ষে নগরীতে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে অপরিচ্ছন্ন নগরী এবং যার সৃষ্টি হয় আমাদের অসচেতনতা থেকে। এছাড়াও নগরীর যানজট, রাস্তায় ধুলাবালি, বিশুদ্ধ পানির সমস্যা এসব তো আছেই। যত্রতত্র ময়লা ফেলার কারণে ভয়াবহভাবে বেড়ে গেছে মশার উপদ্রপ ও ডেঙ্গুর প্রাদুর্ভাব। বর্তমান সময়ে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এসব সমস্যা মোকাবেলা করার এখনই সময়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...