নগরীর পাহাড়তলীতে মোঃ নাছির প্রকাশ নাজিম উদ্দিন (৫৫) নামে ১৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) পৌনে ৩টার দিকে পাহাড়তলী থানাধীন গ্রীনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বাঞ্ছারামপুরে ডাকাতি করার পর ৩১ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পলাতক অবস্থায় ছিল। তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
