নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে প্রান্ত দে (২২) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ( ৪ ডিসেম্বর) ভোরে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আনোয়ারা থানার মদন বৈদ্যের বাড়ীর সাধন দে’র ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলার আসামী বহদ্দারহাট অবস্থান করছিলেন। অবস্থানের খবর পেয়ে পুলিশ বুধবার ভোর ৬টায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে প্রান্ত দে বর্তমানে-নতুন ব্রীজ, বাস্তুহারা ইসহাক মিয়ার কলোনীতে বসবাস করছে।
