রবিবার, ২৬ জুলাই ২০২৬

সুপ্রিম কোর্টে বিশৃঙ্খলা: প্রধান বিচারপতির কঠোর বার্তা

স্টাফ রিপোর্টার

ঢাকা সুপ্রিম কোর্টে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে, যেখানে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালের উপর একদল আইনজীবী আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন। এ ঘটনায় বিচারপতি কামাল বাধ্য হয়ে এজলাস ত্যাগ করেন।

বুধবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। জানা গেছে, ২০১৬ সালের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে কিছু আইনজীবী এই আচরণ করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের জেলা আদালতসহ বিভিন্ন আদালতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার এবং বিচারপ্রার্থী জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

প্রধান বিচারপতির মতে, এমন ঘটনা দেশের বিচার ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। তিনি সংশ্লিষ্ট সবাইকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সুপ্রিম কোর্টে এমন নজিরবিহীন ঘটনার পর বিচার বিভাগের সার্বিক পরিবেশ রক্ষায় তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...