শুক্রবার, ৩ জুলাই ২০২৬

উপদেষ্টা মাহফুজ আলম

বাংলাদেশ কখনোই ষড়যন্ত্রের কাছে হার মানবে না

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক চেতনাকে রক্ষা করার প্রত্যয়ে ছাত্র-জনতা, আলেম সমাজ এবং সাধারণ জনগণের ভূমিকার প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশ আর কারও ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।”

মাহফুজ আলম ছাত্র-জনতাকে অভিবাদন জানিয়ে লিখেন, “আপনারা দায়িত্ব ও দরদের নজির স্থাপন করে বাংলাদেশকে গর্বিত করেছেন। আমাদের অভ্যন্তরীণ শক্তিই দেশের সার্বভৌমত্ব রক্ষায় যথেষ্ট। আমরা আর কখনো উপনিবেশ বা বহিঃশক্তির চক্রান্তের শিকার হব না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে সৃজনশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রের পুনর্গঠনের মধ্য দিয়েই আমাদের শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করে তুলতে হবে।”

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতা চট্টগ্রাম নগরের জিরো পয়েন্টে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তবে ২৫ অক্টোবর সনাতন জাগরণ মঞ্চের একটি সমাবেশে জাতীয় পতাকার সঙ্গে ধর্মীয় প্রতীকযুক্ত পতাকা উত্তোলনের ঘটনায় সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় বিএনপি নেতা ফিরোজ খান (বর্তমানে বহিষ্কৃত) রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ২৫ নভেম্বর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার সময় তার সমর্থকরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলাকালীন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

উপদেষ্টা মাহফুজ আলম আলেম সমাজের প্রশংসা করে বলেন, “আপনারা দায়িত্বশীল আচরণের মাধ্যমে বাঙালি মুসলমানদের ঐক্যবদ্ধ করেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে আপনাদের ভূমিকা বাংলাদেশে আপনাদের মর্যাদা আরও সুসংহত করবে।”

উপদেষ্টা আরও উল্লেখ করেন, “সরকার দ্রুত রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাই।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে...