শুক্রবার, ৩ জুলাই ২০২৬

অর্থ উপদেষ্টা

১০ লাখ শ্রমিককে সাশ্রয়ী মূল্যে পণ্য দেবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে ১০ লাখ পোশাক শ্রমিককে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে। কার্ডধারী ১ কোটি পরিবারের বাইরে এই নতুন উদ্যোগটি নেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

নীতিগত অনুমোদন প্রদান
বৈঠকে পোশাক শ্রমিকদের জন্য এই বিশেষ উদ্যোগের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, “শুধু গার্মেন্টস শ্রমিক নয়, অন্যান্য ক্ষেত্রেও আমরা ভবিষ্যতে এই সুযোগ দেওয়ার পরিকল্পনা করছি। আপাতত গার্মেন্টস শ্রমিকদের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের ব্যবধান কমছে। ফলে এই উদ্যোগ শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করবে।”

যেসব এলাকায় কার্যক্রম পরিচালিত হবে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সুপারিশ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গি, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া ও সাভারের শিল্পাঞ্চলের গার্মেন্টস শ্রমিকদের মাঝে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

ফ্যামিলি কার্ডের বাইরে নতুন উদ্যোগ
এখন পর্যন্ত ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি সরবরাহ করছে সরকার। এবার পোশাক শ্রমিকদের জন্য একই ধরনের সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগটি বাস্তবায়িত হলে নিত্যপণ্যের ব্যয় কমিয়ে পোশাক শ্রমিকদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উঠেছেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আজ ১ জুলাই বুধবার সকালে তিনি চট্টগ্রাম...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...