মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্রের অনিয়ম ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে সর্বস্তরের নাগরিক সমাজের আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়। 

বক্তারা জানান, ১৯৯০ সালে আলহাজ্ব ইউনুস (রাহমাতুল্লাহি আলাইহি) ইসলামী শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। তিনি দ্বীনি শিক্ষার প্রসার ও সমাজ উন্নয়নের লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে তার মৃত্যুর পর তার ছেলে হোসাইন মোহাম্মদ ইউনুস পৈত্রিক সম্পত্তির মতোই প্রতিষ্ঠানের পরিচালকের পদটি নিজের নিয়ন্ত্রণে নেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হোসাইন তার অনুগত লোকজন নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছেন এবং স্বেচ্ছাচারী, অদক্ষ সিদ্ধান্ত ও প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে ইসলামী শিক্ষা কেন্দ্রটিকে অকার্যকর করে তুলেছেন। একসময় যেখানে ৮০০ থেকে ১,০০০ শিক্ষার্থী পড়াশোনা করত, সেখানে বর্তমানে মাত্র ১০০-১৫০ জন শিক্ষার্থী রয়েছে।

বক্তারা আরও বলেন, পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটি বর্তমানে কার্যত ধ্বংসের পথে। বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান, প্রতিষ্ঠানটি হোসাইন মোহাম্মদ ইউনুসের হাত থেকে মুক্ত করে স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের অধীনে পরিচালনার উদ্যোগ নেওয়া হোক।

 

এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা দ্বীনি শিক্ষার প্রসারে ইসলামী শিক্ষা কেন্দ্রটি পুনরুজ্জীবিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...