মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

চট্টগ্রাম নিউজ ডেস্ক

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন আর নেই। আজ রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ আগামী ২৬ নভেম্বর (মঙ্গলবার) বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী, মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে প্রশাসনিক কাজ যথারীতি চলবে।

১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন রুহুল আমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৮১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৯২ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং ২০০১ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি...

পূর্ব বিরোধের জেরে সাতকানিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে জখম, আটক ১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে এনায়েত...

জাপানকে বিদায় করে শেষ ষোলতে ব্রাজিল

শৈল্পিক ফুটবল বলতে যা বুঝায় ব্রাজিল তা খেলতে পারেনি...

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

আরও পড়ুন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...