মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কক্সবাজারের সম্ভাবনা নিয়ে সংলাপ: টেকসই পরিকল্পনার তাগিদ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে শনিবার অনুষ্ঠিত হলো ‘কক্সবাজার সংলাপ: যুক্তির তীরে সম্ভাবনার আলো’ শীর্ষক একটি বিশেষ সংলাপ। এতে বক্তারা কক্সবাজারের টেকসই উন্নয়নে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ এবং অর্থনৈতিক সক্ষমতার সমন্বয়ের উপর জোর দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, “পর্যটন মানে প্রকৃতি ধ্বংস নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের স্থানীয়দের সক্ষমতা এবং সম্পদ কাজে লাগাতে হবে।” তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পে বিশাল সম্ভাবনা রয়েছে, যা পরিকল্পিত কাজের মাধ্যমে বিকশিত করা সম্ভব।

সংলাপের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, “বিশ্বব্যাপী পর্যটন শিল্প এবং সমুদ্র অর্থনীতির গুরুত্ব বাড়ছে। কক্সবাজারকে কেন্দ্র করে বাংলাদেশের এই খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আ স ম নাসির উদ্দিন এবং ইতিহাসবিদ আলতাফ পারভেজ।

বক্তারা বলেন, স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। সংলাপে কক্সবাজারের টেকসই উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ এবং পরিবেশবান্ধব পর্যটনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে “কক্সবাজার কমিউনিটি অ্যালাইন্স”, যারা স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। সংলাপে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন এবং কক্সবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...