মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

করাচি-চট্টগ্রাম রুট: নতুন দিগন্তে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য

চট্টগ্রাম নিউজ ডেস্ক

করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি লাইনার সার্ভিস চালুর মাধ্যমে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। করাচি-চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় বাণিজ্য ব্যয় এবং সময় উভয় ক্ষেত্রেই সাশ্রয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, “নতুন এই রুট বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন গতিশীলতা আনবে। আমদানি পণ্যের কনটেইনার পর্যাপ্ত থাকলে ভবিষ্যতে মালিকরা এই রুটে নিয়মিত জাহাজ পরিচালনায় আগ্রহী।”

প্রথমবারের মতো করাচি বন্দর থেকে ১১ নভেম্বর এইচআর শিপিং লাইনের একটি জাহাজ ৩২৮টি কনটেইনার নিয়ে চট্টগ্রামে আসে। পরদিন ১২ নভেম্বর কনটেইনার খালাস শেষে জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়। উল্লেখ্য, এই জাহাজটি দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে করাচি হয়ে চট্টগ্রামে আসে এবং পরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের মুন্দা বন্দরে যাওয়ার পরিকল্পিত রাউন্টিংয়ে ছিল।

চেয়ারম্যান আরও জানান, গত তিন মাসে চট্টগ্রাম বন্দর ৮ লাখ ৩০ হাজার ৫৮২ টিইইউ’স কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ২২ শতাংশ বেশি।

সংবাদ সম্মেলনে বন্দরের অন্যান্য সদস্য, যেমন মো. হাবিবুর রহমান, শহীদুল আলম এবং কমডোর এম ফজলার রহমান উপস্থিত ছিলেন।

করাচি-চট্টগ্রাম রুটের চালু হওয়া বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...