শুক্রবার, ১ মে ২০২৬

বিএনসিসি'র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান

দেশ সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে

গিয়াস উদ্দিন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট এর সদ্য পদোন্নতি প্রাপ্ত ২০ জনকে পদোন্নতি র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী রেজিমেন্ট হেডকোয়ার্টারে তিনজন মেজর, পাঁচজন ক্যাপ্টেন, সাতজন লেফটেন্যান্ট এবং পাঁচজন সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাওয়া বিএনসিসি অফিসারদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান-এনডিসি, পিএসসি। এ সময় কর্ণফুলি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেন, বিএনসিসি দেশের প্রয়োজনে এবং জনগণের প্রয়োজনে তাদের শ্রম ও মেধা দিয়ে সবসময় সাহায্যে এগিয়ে আসছে। দেশ সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সদস্যরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সাম্প্রতিক সময়ে ফেণী, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষকে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রমে বিএনসিসির ভূমিকা ছিল প্রশংসনীয়।

প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের উদ্দেশ্য করে বলেন, নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারগণই পদোন্নতি পেয়েছেন। এতে করে আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল। মতাদর্শের ঊর্ধ্বে থেকে নিজ নিজ পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এমনটাই আশা করছি।

এরপর বিএনসিসির মহাপরিচালক অনুষ্ঠানস্থলে একটি কেক কেটে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...