মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান: জব্দ বিপুল অস্ত্র ও গোলাবারুদ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএফের আস্তানায় সেনা অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে । 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয় বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর অবস্থান সনাক্ত হওয়ায় সেনাবাহিনীর একটি অপারেশন দল কেএনএ’র বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার ভোররাতে অপারেশন দলটি মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক আমবাগানে কেএনএ’র অবস্থানের উপর অভিযান পরিচালনা করে এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর অপারেশন টিমের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেলেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত তাদের অস্ত্র-সরঞ্জামাদি ফেলে যায়।

আইএসপির সুত্রে জানানো হয় কেএনএফ এর আস্তানায় তল্লাশী চালিয়ে ১টি এসএমজি (ম্যাগাজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনোকুলার, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আই ই ডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ও ৫টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ৫৫ জনের একটি তালিকা প্রকাশ করে র‍্যাব, যারা “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া”র সাথে জড়িত।বান্দরবানের দুর্গম পাহাড়ে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের টাকার বিনিময়ে অস্ত্র সরবরাহ ও সামরিক প্রশিক্ষণ প্রদান করে আসছিলো সন্ত্রাসী সংগঠন কেএনএফ।

পরে বিভিন্ন সময়ে র‍্যাাবের অভিযান কেএনএফ এর আস্তানা হতে তাদের আটক করা হয়। মুলত সেই সময় থেকেই পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি ন্যাশনাল ফ্রন্টে ( কেএনএফ) তাদের সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসে।

এরই ধারাবাহিকতায় পাহাড়ে বাড়তে থাকে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিধি,গুম,খুন,অপহরণ, চাঁদাবাজী জড়িয়ে পড়ে নানা অপকর্মে।কেএনএফ এর অপতৎপরতা বন্ধে বিগত সময়ে সেনাবাহিনীর অভিযানে অনেক কেএনএফ সদস্য নিহত ও আহত হয়,শহীদ হয়েছেন অনেক সেনা সদস্য।

প্রসঙ্গত পাহাড়ে কেএনএফ এর অপতৎপরতা বন্ধের লক্ষ্যে ২০২৩ সালের ১৮ই জুন তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার উদ্যোগে গঠিত হয় শান্তি প্রতিষ্ঠা কমিটি,কেএনএফ এর সাথে কয়েক দফা শান্তি আলোচনার পরেও পাহাড়ের অস্থিরতা থামে নি,এরইমধ্যে শান্তি আলোচনা চলাকালীন সময়ে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং অর্থলুটের মতো ন্যক্কারজনক ঘটনার মধ্য দিয়ে কেএনএফ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের শক্তি জানান দেয়।

ঘটনার প্রেক্ষিতে বিগত সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী পাহাড়ে কেএনএফ বিরোধী যৌথ অভিযান পরিচালনা শুরু করে।

রুমা ও থানচি উপজেলার ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়।

এই পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে কেএনএফ এর সাথে জড়িত ২২০ জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...