মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ, যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নগরীর হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিএমপির উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন।

এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নগরীর লাভলেন এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

মো. রইছ উদ্দিন বলেন, হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সুমন।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামে হাজারী গলির এক দোকানদার ফেসবুকে পোস্ট দেন। তার ওই পোস্টকে কেন্দ্র করে ওইদিন হাজারী গলিতে দোকানি ওসমানের ওপর আক্রমণ করে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও দুষ্কৃতকারী। এ সময় ওসমানের দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

পরে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে যায়। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করে। এ ঘটনায় হামলার শিকার পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেন। এরপর তদন্ত সংস্থাগুলো জানতে পারে, ওই হামলার মাস্টারমাইন্ডদের অন্যতম ছিলেন সুমন চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...